অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Arnob>Hok Kolorob> Tomar Jonno


তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো। 

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বলে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

Bangla Song>Gorje Utho Bangladesh>Radioactive>Shodesh

গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Radioactive:Shodesh




নির্বাক পরে আছি
বন্দিত্ব হয়ে শিকলে
অন্ধ চোখ আধার ছুয়ে
পরে আছি অনিশ্চয়তায়
অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন  
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া


এই আমার দেশ
স্বাধীনতা নির্মানে জন্মেছি
এই আমার দেশ
সবুজ স্বপ্ন ছড়াতে জন্মেছি (২)




শরীর জুরে আছে আমার
নোংরা মুল্যবোধের কীট
অভিশাপের রক্ত সংবিধান
রোদেলা সময়হীন
অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া


একদিন আসবে যেদিন থাকবে না আধার অপেক্ষা
একদিন আসবে যেদিন থাকবে না ছিন্ন পতাকা
একদিন আসবে যেদিন থাকবে না হুহু ঠিকানা
একদিন আসবে যেদিন থাকবে না ঘুড়ির অস্তিত্ব


অভিশাপে মৃত সবাই
নষ্টপোড়া ভবের চিহ্ন
স্বাধীনতা আর পরাধীনতায়
দৃষ্টিতে কালো পতাকার ছায়া
 
অজানা মুক্ত স্বাধীন আকাশ
পাবেনা স্বচ্ছ বাতাস
সংবিধান সেই কালে কালে
ঘৃণ্য আজওওওও............

Bangla Song > Artcell > Hunkar er Opekkhay[হুঙ্কারের অপেক্ষায়!]

Hunkar er Opekkhay[হুঙ্কারের অপেক্ষায়!] - A song dedicated to Bangladesh Cricket
by Artcell DOWNLOAD HERE


চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

...এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়…

চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা…
গর্জে উঠো বাংলাদেশ!