অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song>Krishnokoli Islam>Surje Badhi Basa> Dubi Dubi

এই গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Dubi Dubi
 
আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া
ডুবি ডুবি
ভেসে উঠি
অঙ্গনে আমার

নেচে নেচে
চেয়ে থাকি
দূর পানে আমার
আমার...আমার......

আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে যাওয়া
ঢেউ তুলে
নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া

আকাশ......
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা

সোনা সোনা
সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্যরকম

Bangla Song>Crematic x>Republic (Mixed Band)>Tomay Vebe

 গানটি ডাউনলোড করতে ক্লিক করুনঃ Tomay Vebe
রোদ্দুর হাসা সেই বিকেলে
আনমনে শুধু তোমায় ভেবে
নীরবে পৃথিবীকে না জানিয়ে
পৌঁছে যাই তোমার লেখা কবিতাতে

আর যদি তুমি থাকতে পাশে
লিখে দিতাম তোমার ওই ঠোঁটে
নীরবে, নিভৃতে......
আমার এই গানটাকে

হিমেল হাওয়া আনমন এই সন্ধাতে
শুধু তোমায় ভেবে
পৌঁছে যাই সোজা ওই মেঘের মাঝে
ভেসে বেড়াই অনেক দূর আকাশে

বৃষ্টি ঝরা রাতের বেলাতে
শুধু তুমি আমার পাশে
অবাধ্য আমি তোমার হাত ধরে
ভিজে যাই ওই বৃষ্টির মাঝে...

Bangla Song>Warfaze>Obak Valobasa>Andho Jibon


অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন

ভঙ্গুর ঘরে তোমার সুখের যাপন
ছিন্ন বস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার মরন
পুরনো বিশ্বাসে নিমগ্ন তোমার এ মন

মনের দৃষ্টি যদি দিপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি জেগে উঠা না আসে
বিষন্ন মরন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন

তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারন নেয় যদি সেই আসন
অন্ধ এ জীবন

অন্ধ জীবন ক্ষুন্ন বিষন্ন মরন
স্নিগ্ধ বাগান তবু মাকাল ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার বলন
দুর্বল পায়ে অহংকারি চলন

চোখের দৃষ্টি যদি জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি হয় অন্যের গড়া
অন্ধ এ জীবন