অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Bangla Song > Meghdol > Shohorbondi > Dur Prithibi (দূর পৃথিবী)


দূর...পৃথিবীর গল্প শুনো
ছায়ার মতো কিছু স্বপ্ন এখনো
দূরে দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই (২)

ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্নতে রঙিন (২)
শুনে যাও, শুনতে কি চাও (২)
আমাদের যত পরাজয় রাত্রি দিন

অন্ধকারে, অন্ধ নদী  
ছুটে চলে নিরবধি (২)  
তবু গল্প লিখে যাওয়া, তবু স্বপ্ন স্বপন খেলা  
তবু নদীর মতো চলি, সারাবেলা (২)...........

Bangla Song > Stoic Bliss > Kolponar Baire > Berajaal (বেড়াজাল)


লাখো মানুষের আজ দেখো কত হাহাকার
নিমিষেই হারানো বেঁচে থাকার অধিকার
তলিয়ে নিয়েছে কত ঘর বাড়ি নিঠুর সেই স্রোতে
আঁটকে বুকে কত কান্না নিয়তির এই ভবে
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ

এখন আমরা সবাই আবার গড়ে তুলবো পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দেব স্রষ্টার আলোকে
অপরুপ এ প্রহর
চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি
হারিয়ে গেলে মেঘের আকাশে
শিশু হাসছে অথৈ জ্বলে
তার পেটে ক্ষিধা প্রকট
তবু হাল ছাড়েনি সেই পাহারি মেয়ে
আঁটকে আছে বাঁশের নলিটা
করছে প্রার্থনাদ এই দুঃস্বপ্ন কবে শেষ হবে

কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ
শত বাঁধার বেড়াজালে জেগে উঠবে সুর্যের মুখ (২)

Bangla Song > Movie Song > Jaago Bangladesh> Keno Chelo Gele Dure (কেন চলে গেলে দূরে)


কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে

বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু হৃদয়ে প্রান্তর (২)
আজ এই ঝড় এসে  
বাধন গেছে টুটে
অসীমতায় দুঃখ আর
অনন্ত পারাপার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের ভার  
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে