অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Showing posts with label Deep Nebhar Ag-E. Show all posts
Showing posts with label Deep Nebhar Ag-E. Show all posts

Bangla Song > Movie Song >Deep Nebhar Ag-E >Arnob> Ghum Gari (ঘুম গাড়ি)


চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)  

শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
রাইখা স্বাদের বসত বাড়ী (২)
স্বাধের সংসার পিছে থুইয়্যা
আজ দেবে পাড়ী (২)
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি

ঘুম গাড়ি তোর যায়রে চইলা
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (২)

জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত কইরা মাটির ঠাই (২)
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
হায় রে
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে

চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি (২)