অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Showing posts with label Black. Show all posts
Showing posts with label Black. Show all posts

Bangla Song > Black > Abar > Abar (আবার)


শীত শেষের এই ভোরে কেউ এসে দাঁড়াল কি ?
আবার সে ফিরে তাকাল কি?
এই সুর্যের নিচে দাঁড়িয়ে
দেখতে চাই আবার পৃথিবীকে
দেখা হলো তো আবার অনেক কিছুর পর
শ্বাশ্বত হোক আমাদের পৃথিবী
ওই সুর্যের নিচে দাঁড়িয়ে
দেখতে চাই আবার পৃথিবীকে
আবার......আবার......

তাহলে ফিরে এলে যেখানে ছিলে তুমি তখন
ওই সুর্যের নিচে দাঁড়িয়ে
দেখতে চাই আবার পৃথিবীকে
 আবার......আবার.........

Bangla Song > Black > Abar > Manush Pakhir Gan


এবার মুখোমুখি হলে কি কথা হবে?
কী মিথ্যের স্বপ্ন সাজাবে?
এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি
যেন দুটি পাখি
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? (৩)

আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির রাতে পাখিরা কোথায় থাকে
জান নাকি তুমি? কোথায় লুকায় তারা
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? (২)
কেন?....কেন?......

উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন? (২)
কেন?......কেন?......

Bangla Song > Black > Amar Prithibi > Mittha


সময় হল এখন আমার
মুখোমুখি বসবার
মুখের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদুর

সময় হল তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুঁয়ে দিও
আমার সব আর্দ্রতা
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাবো
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদুর...........

Bangla Song > Black > Agontuk 2 > Shokarto Upokul (শোকার্ত উপুকুল)


শোকার্ত উপুকুলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপোয় নেই জানি
তবুও কথার টানে এখানে এসেছি 

আমি বৃষ্টির ভেতর দাড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছিনা কেন ?
তোমাকে খুঁজে পাচ্ছি না কেন ?

তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ ?
যদিও তোমার গান বুঝিনি কখনও  
তবুও নিয়ত এর পাশে আমি............  

Bangla Song > Black > Rock 202 > Tumi Ki Sara Dibe? (তুমি কি সাড়া দিবে?)


এক মুঠো মুক্তির ডাক পাঠাচ্ছে
মন থেকে মনে স্বপ্ন ছড়াচ্ছে (২)
তুমি কি সাড়া দেবে?
ফেরারী বাতাসে বন্ধুর ডাকাডাকি
হারিয়ে যাওয়ার ইচ্ছা সবার......
তুমি কি সাড়া দিবে?
আবারও কি সাড়া দিবে? (২)

বোহেমিয়ান বাতাসে চলো হেটে যাই
একই সাথে একই সুরে আমরা সবাই

লক্ষ্য হারিওনা স্বপ্ন ছেড়ো না
ডাকছে জীবন তুমি বসে থেকো না
তুমি কি সাড়া দেবে?
ফেরারী বাতাসে বন্ধুর ডাকাডাকি
হারিয়ে যাওয়ার ইচ্ছা সবার......
তুমি কি সাড়া দিবে?
আবারও কি সাড়া দিবে?.....................

Bangla Song > Black > Ondho (অন্ধ)


ফিরে যেতে চাই তোমার ভেতরে  
মুখোশগুলো ফেলে রেখে
আমাকে টেনে নাও   
এখনও পাইনি খুজে কিছু
এখনও আড়ালে সে......

সব কিছু দেখে
অন্ধ হয়েছি
মিথ্যার কলমে সত্য লিখে  
বসে থাকি সবার সাথে
এখনও পাইনি খুজে কিছু
এখনও আড়ালে.........