অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Showing posts with label Shunno. Show all posts
Showing posts with label Shunno. Show all posts

Bangla Song > Shunno > Shoto Asha > Smritir chera pata (স্মৃতির ছেড়া পাতা)


আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছোনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুতে আমি চাই না

পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখার
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায়(২)

আমি দেবো না পারি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে......
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়

আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেড়া পাতায় (৪)............

Bangla Song > Shunno > Notun Srot > Bedona (বেদনা)


তুমি আমার নওতো সুখ, তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রং হয়নাতো,বেদনার মতো নয় রঙা  
জীবনের সব কথা নয়,আমি জীবনটাকেই বলতে চাই
হয়তো দুবাক্য নয়, সেতো ভালোবাসার কাব্য কয়
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো
রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো
শেষ  বিকেলের ছায়ায় নিয়ে
আকাশের বুকে আমি, লাল রঙা স্বপ্ন আঁকবো
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই (২)

তুমি বললে আজ দুজনে সাত রঙা প্রজাপতি ধরবো
লোনা বালিচরেতে  একসাথে আকাশের সমুদ্র স্নান দেখবো
গোধুলির আলো আঁধার কেও নিয়ে সাথে এদুজনা
নীলের বুকে আজ হারাবো  
আমি কবি নই, তবু কাব্যের ভাষাই বলবো আজ
তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই  (২)

Bangla Song > Shunno > Shoto Asha > Godhulir Opare (গোধূলির ওপারে)


ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া
মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা (২)
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

ঘুম মেলে আসা আকাশটাকে
হয়নি ধরা ভুলের স্রোতে  
হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনুভুতি ভাষায় ফেলে
চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

Bangla Song > Shunno > Shoto Asha (শত আশা)


শত আশা শত আশা ......
কিছু পাবার আশায় স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাব বলে স্বপ্নগুলো আজ মুক্তির পথে  
আজ সব পথ পেড়িয়ে, শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই (২)
শত আশা শত আশা......
আজ হাতে রেখে হাত স্বপ্নগুলো আজ একসাথে
ভুলে যাব না বলে স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে, শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই (২)  

আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে উঠে দিনে
এতে নেই কোনো পিছুটান, নেই কোনো বাঁধা
শত আশা শত আশা .....................

Bangla Song > Shunno > Shopnoghuri (স্বপ্নঘুরি)


ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে  
হঠাৎ কালো মেঘ এসে যে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে  
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।

জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি। 

এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে  
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে পরি
হব বলে স্বপ্নঘুরি।