এই মনে আজো পড়ে থাকি আমি
অনন্ত ডুবে যাই হতাশায়
তুমি রয়ে যাও সঙ্গদানে আমার অপেক্ষায়
শূন্য চোখে তোমায় দেখা
এখনও এখানে দাঁড়িয়ে একা
বহুদিন পড়ে তুমি ভুলে গেছ আমার সত্ত্বা
কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে
পথের গন্তব্য কি জানতে চেয়েছি
একা একা আলোর পথে হাটা
আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই
কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের নীল জাদুকর অন্তরে (২)...........