অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Showing posts with label Meghdol. Show all posts
Showing posts with label Meghdol. Show all posts

Bangla Song > Meghdol > Shohorbondi > Dur Prithibi (দূর পৃথিবী)


দূর...পৃথিবীর গল্প শুনো
ছায়ার মতো কিছু স্বপ্ন এখনো
দূরে দূরে চলে যাই
ঠিকানা খুঁজে বেড়াই (২)

ঘোর লাগা কিছু সন্ধ্যা আর ব্যর্থ যত স্বপ্নতে রঙিন (২)
শুনে যাও, শুনতে কি চাও (২)
আমাদের যত পরাজয় রাত্রি দিন

অন্ধকারে, অন্ধ নদী  
ছুটে চলে নিরবধি (২)  
তবু গল্প লিখে যাওয়া, তবু স্বপ্ন স্বপন খেলা  
তবু নদীর মতো চলি, সারাবেলা (২)...........

Bangla Song > Meghdol > Shohorbondi > Nirban (নির্বান)



কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায়। (২)  
কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে। (২)

এখনও এখানে নীরবে দাড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে (২)
কিছু মাতাল হাওয়ার দল
শুনে ঝোড়ো সময়ের গান
এখানেই শুরু হোক রোজকার রূপকথা।
কিছু বিষাদ্গ্রস্থ  দিন ছিল প্রেমিকার চোখে জমা (২)
আলো নেই, রোদ নেই,কিছু বিপন্ন বিস্ময় (২)
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা। (২)
কিছু বিষাদ হোক পাখি, নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচ পোকা সারি সারি, নির্বান নির্বান ডেকে যায়।

Bangla Song > Meghdol > Droher Montre Valobasha > Chena Ochena (চেনা অচেনা)


চেনা অচেনা আলো আঁধারে
চলতি পথে কোনো বাসের ভিড়ে (২)
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে  (২)

তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে (২)
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে

ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে ............

Bangla Song > Meghdol > Shohorbondi > Pathure Debi (পাথুরে দেবী)



পাথুরে দেবী, পাতার পাখনা গায়ে
স্নান জ্বলে নিহত অগ্নিমাছ
নেইকো মানুষ, সুর্যের দিকে যাই,
ট্রাফিক ভিড়ে সহস্র পঙ্খীরাজ।

আনমনা লোকটা এখনও দাঁড়িয়ে একা
রোজকার রেলগাড়ি রেলগাড়ি বিকেল
ময়দানে লড়াই মহিষে মহিষে আজ
খুন হবে প্রজ্বাল ঐ চাঁদ।

সিলিংএ ঝুলছে রুপবতী লাশ
মহাশূন্যের মত একা একা  (২)
শহরে আজো বৃষ্টি হবে না তাই
কাঁচ পোকাদের নেই দেখা।

জলজ ঘ্রানের নুন, অনেকটা প্রাচীন  
খোলসের মত আছে পড়ে
করোটীর ভেতরে জমাট অন্ধকার
অক্ষরগুলো শুধু ওড়ে  (২)

Bangla Song > Meghdol > Shohorbondi > Shohorbondi (শহরবন্দি)



শহরবন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে।

চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায় (২)
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পার গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক  
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো(২)
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পার
ভুলে যেতে পার চাইলেই বারবার
তুমি গাইতেই পার গান এই সুবর্ন নগরে
ভুলে যেতে পার ইতিহাস অর্থহীন নগরকালে। (২)