অনুগ্রহ করে গুগল অ্যাড এ শুধুমাত্র একবার ক্লিক করে ডোনেট করুন......শুধুমাত্র একবার...... আর সব লিঙ্ক নতুন ট্যাব এ খুলুন......আপনার মূল্যবান মতামত অথবা কোন গানের লিরিক্স চাইলে নীচের কমেন্ট বক্সে লিখুন.........আপনার সুচিন্তিত মতামত আমাদের কাজকে আরো গতিশীল করে তুলবে।

Showing posts with label Shironamhin. Show all posts
Showing posts with label Shironamhin. Show all posts

Bangla Song > Shironamhin > Sopnochura > Train (ট্রেন)



কিছুটা জেনে, কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্লাটফর্ম  ছুঁয়ে, ক্লান্ত দেহে
আভিমানী পদচিহ্ন রাখে
আভিমানী এক ট্রেনে
করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর.........

ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয় মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলা আসা পথ

করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর.........

Bangla Song > Shironamhin > Bondho Janala > Porichoy (পরিচয়)


দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?   

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
সাদা কালোয় মনের পাখি  
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়......

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা......
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়......
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়.........
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়

Bangla Song > Shironamhin > Icche Ghuri > Cafeteria (ক্যাফেটেরিয়া)



পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া  
উঁকি দিয়ে দেখি
এক কাপ চা, গরম তৃষ্ণায়  
অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে
তোমার শীতল চোখ
ভিজিয়ে যায় আমায় (২)

যেখানে তোমার ঠোঁট ভালোবাসা
আমি বুড়ো কবিতার মতো চুপচাপ
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই......
প্রতিদিন..................  



Bangla Song > Shironamhin > Jahaji > Hashimukh (হাসিমুখ)


প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ হাসিমুখে আনন্দধারা
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই (২)  

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়
আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে
এরি মাঝে চলো মোরা হারিয়ে যাই
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই (২)   

হারিয়ে যেতে চাই , তোমাদের রাস্তায়
হারিয়ে যেতে চাই , তোমাদের রাস্তায়
অনেক আজানা ভিড়ে স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে গেছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকার

আনন্দ উৎসব চেনা চেনা সবখানে
এরি মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর যেতে চাই (২)   
তুমি চেয়ে আছো তাই, আমি পথে হেঁটে যাই  
হেঁটে হেঁটে বহুদুর বহুদুর.....................

Bangla Song > Shironamhin > Bondho Janala > Valobasha Megh (ভালবাসা মেঘ )


মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলা
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি.........
নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন শীতে
ছমছম ভয়......
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক (২)
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,.........
আধো আলো ছায়া, গুনগুন গাওয়া
পুরোনো দিনের গল্প বলা।........
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

Bangla Song > Shironamhin > Bondho Janala > Bondho Janala


আরেকবার যেতে চাই রিমঝিম সুদূপুর  
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর
সারাবেলা বন্ধজানালা…….

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়(২)
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারাবেলা বন্ধজানালা……..

যদি তোমাদের লাল নীল গল্প
আমার শরীরে
কোনো একলা রাস্তায় অবাক ভ্রমনে (২)
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুয়ে যায়
সারাবেলা বন্ধ জানালা………

Bangla Song > Shironamhin > Bullet Kinba Kobitay(বুলেট কিংবা কবিতায়)




বুলেট কিংবা কবিতায়
নিন আলোর রাজপথে, টি.এস.সির মোড়ে চায়ের দোকানে
বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দি
অজস্র কবিতায় আর গানে, জ্বলে জ্বলে নিঃশ্বেষ
কবি আর কবিতা রাজপথ ছুয়ে যায়
কতশত কবি এমনি এক টি.এস.সির মোড়ে
প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
অসময়ে, অন্ধকারে, দেয়াল জুড়ে বর্নমালার মিছিল, ক্লান্তকরুন চোখে

স্লোগান স্লোগান আর মিছিলের নগরে, টি.এস.সির নিঃশ্বাস
বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতা খুন হওয়া আশ্বাস
দেয়াল লেখা থেকে বর্নমালা যদি আলোর মিছিল  হয়ে যায়
টি.এস.সির মোড় রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....
মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকে না রাতের রাজপথ
পলটন ময়দান, টি.এস.সির মোড়, জনসমাবেশ আর বিশাল আবরোধ
এরই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায়
অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায়
যদি ফেরার পথে ভুল হয়ে যায়....